আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির মন্ত্রী মন্ডলের সদস্য এবং দলীয় বিধায়কগণের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কাজকর্ম এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় সহ আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক সহ অন্যান্যরা।
