সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব ও কর্তব্যঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || রবিবার আগরতলার প্রেস ক্লাবে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির চতুর্থ রাজ্য সম্মেলনের অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে টিভি মিডিয়ার সঙ্গে যুক্ত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এদিন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির চতুর্থ রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার খুবই মিডিয়া বান্ধব। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যম। নৈতিকতা ও মূল্যবোধ সংবাদ মাধ্যমের অন্যতম বৈশিষ্ট্য। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজ ব্যবস্থার দর্পণ। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। মুখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে সাংবাদিকদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় পাল, সেবক ভট্টাচার্য, সৌরজিত পাল সহ অন্যান্য বরিষ্ঠ সাংবাদিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*