আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || রবিবার খোয়াই এবং ধলাই জেলার ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ দলের পদাধিকারীগণদের নিয়ে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন খোয়াই জেলার এবং ধলাই কোর কমিটির বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা অংশগ্রহণ করেন। পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই ও ধলাই জেলার বিধায়ক সহ দলের পদাধিকারীগণ। এদিন জেলায় সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
