ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে অপসারণ করা হল সুবল ভৌমিককে, যোগ দিতে পারেন বিজেপি’তে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট || ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে বরিষ্ঠ নেতা সুবল ভৌমিককে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণার কথা জানানো হয়েছে। জানা যায়, আপাতত রাজীব ব্যানার্জী ও তৃণমূল সাংসদ সুস্মিতা দেব ত্রিপুরার সংগঠনের দায়িত্বে থাকবেন।
ত্রিপুরায় সংগঠন বিস্তারের লক্ষ্য নিয়ে এগোনোর মধ্যেই বড় ধাক্কা খেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সম্ভবত বিজেপি’তে যোগ দিতে চলেছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। এই খবর প্রকাশ্যে আসার পরই বিবৃতি জারি করে সুবল ভৌমিককে ত্রিপুরার রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*