আগরতলা থেকে বাংলাদেশের চিটাগং রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট || আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনার পর রাজ্য মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে উড়ান আন্তর্জাতিক বিমান পরিষেবা প্রকল্পে সপ্তাহে তিনবার আগরতলা থেকে বাংলাদেশের চিটাগং এবং চিটাগাং থেকে ফের আগরতলা বিমান পরিষেবা চালুর করার। এর জন্য জনপ্রতি ভারা দিতে হবে ৪৫০০ টাকা। আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে অপশন রাখা হয়েছিল ঢাকা আগরতলা অথবা আগরতলা চিটাগাং। অনেক বিবেচনা করে কেন্দ্রীয় সরকার একটি রুট বাছাই করতে অনুমতি দেয়। এতে করে প্রতিবছর ১৫ কোটি টাকা বহন করবে রাজ্য সরকার। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তথ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে এডিসি ভিলেজগুলি এবং তার বাইরে থাকা গ্রাম গুলিতে লোয়ার কিন্ডার গার্ডেন থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তাদের বিনামূল্যে কোচিং দেওয়া হবে। রাজ্যে ৩০০ টি বিনামূল্যে কোচিং সেন্টার খোলা হবে। প্রতিটি গ্রামে ৩টির বেশী কোচিং সেন্টার থাকবে না। এই কোচিং সেন্টার গুলিতে ন্যূনতম ১৫ জন পড়ুয়া থাকতে হবে। যারা প্রাইভেট টিউটরের কাছে পড়তে চায় তারা এই কোচিং সেন্টার গুলিতে পড়তে পারবে। এর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। তাদের প্রতিদিন ২১৫ টাকা করে প্রদান করবে দপ্তর। মাসে ২৫ দিন ক্লাশ নেবে তারা।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে ৩০০ জনের কর্মসংস্থান হবে। গ্রামোন্নয়ন দপ্তরের অধীন নতুন ৪টি আর ডি সার্কেল, ৬টি আর ডি ডিভিশন এবং ১৯টি আর ডি সাব ডিভিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি মহকুমায় আর ডি সাবডিভিশন থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*