আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর || রবিবার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৭’তম জন্মদিন। এই উপলক্ষে এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি ত্রিপুরা প্রদেশের প্রভারি ডঃ মহেশ শর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।
এদিন প্রদেশ কার্যালয়ে একাত্ম মানবতাবাদের প্রণেতা, আধুনিক ভারতের মার্গ দর্শক, মহান রাষ্ট্র ভক্ত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপস্থিত সকলেই।
