নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত অসহায় পরিবার

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর || নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হলেন অসহায় পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার বগাফার বাতাফা টিলা এলাকার বাসিন্দা সুপ্রীয়া দেবনাথ গত শুক্রবার বিদ্যুতের বিল দেওয়ার নাম করে বাড়ী থেকে বের হয়। পরবর্তী সময় রাত্রি হবার পর অনেক খোঁজা খুঁজির পর গৃহবধূকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে শান্তিরবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আবশেষে দীর্ঘ ৬ দিন অতিক্রান্ত হবার পর গৃহবধূকে খুঁজে না পেয়ে সংবাদমাধ্যমের দারস্ত হলেন পরিবারের লোকজন। গৃহবধূকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙ্গে পরলো পরিবারের লোকজন। গৃহবধূর একটি কন্যা সন্তান রয়েছে। সে বর্তমানে ক্লাস ৭ এ পাঠরত অবস্থায় রয়েছে। গৃহবধূর শাশুরী সংবাদমাধ্যমের সন্মুখিন হয় জানান, গৃহবধূর বাড়ী থেকে যাবার সময় নগদ প্রায় ১ লক্ষ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যায়। সংবাদমাধ্যমের দারস্ত হয়ে পরিবারের লোকজন গৃহবধূকে খুঁজে পাবার আবেদন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*