আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ এনে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের নিকট ডেপুটেশন প্রদান করেন বাম ও কংগ্রেসের প্রতিনিধি দল। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে প্রতিকার চেয়ে রাজ্যপালের দ্বারস্ত হয় সিপিআই(এম)-কংগ্রেসের সাংসদদের সাত সদস্যক প্রতিনিধি দল।
এদিন ডেপুটেশন প্রদান করে রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে করে বাম ও কংগ্রেসের সাংসদরা বলেন, শাসক দলের সমর্থিত দুষ্কৃতিকারীরা বিরোধীদের উপর লাগাতর সন্ত্রাস করছে। ত্রিপুরার পরিস্থিতি নিয়ে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান তাঁরা।
ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন সিপিআই(এম)’র রাজ্যসভার সাংসদ এলামরম করিম, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রঞ্জিত রঞ্জন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রমুখ।
