রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও সর্বভারতীয় সভাপতি’র সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || রাজ্যে দ্বিতীয় বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর দিল্লী সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার দিল্লীতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে পুস্পস্তবক ও বাঁশের তৈরী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন রাষ্ট্রপতি ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সৌজন্যমূলক সাক্ষাতে শুভেচ্ছা বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
ত্রিপুরায় দ্বিতীয় বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ায় রাজ্যের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং ত্রিপুরাকে সভাব্য সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন সকলেই।
জানা যায়, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং উপ-মুখ্যমন্ত্রী প্রেসটন টিংসঙ-র সাথেও সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ত্রিপুরার দ্বিতীয় বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবার পর আশীর্বাদ এবং শুভ কামনার জন্য রাষ্ট্রপতির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*