সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ মার্চ || রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্ত শুন্যতা কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য আহব্যন রেখেছেন। মুখ্যমন্ত্রীর আহব্যনে সাড়া দিয়ে রবিবার তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল অফিসে যুবমোর্চার পক্ষ থেকে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান, জীবন দান, যার কোনও বিকল্প নেই। সুস্থ মানুষের উদবৃত্ত রক্ত দান করে একজন মূমুর্ষ রোগীর জীবন রক্ষা করতে পারে। কাজেই সেচ্চায় রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে। এদিনের এই শিবিরে রক্ত দাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক, তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, যুব মোর্চার খোয়াই জেলা সভাপতি মানীক দেবনাথ, তেলিয়ামুড়া পুর পরিষদের প্রাপ্তন চেয়ারম্যান নিতীন কুমার সাহা সহ অন্যান্যরা।
রক্তদান শিবিরে উপস্থিত থেকে যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক বলেন, রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলোর রক্ত সল্পতা হ্রাস করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা’র আহবানে সারা রাজ্যেই এই ধরনের শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। তিনি কেবল রাজনৈতিক দল নয় অন্যান্য সামাজিক সংস্থা গুলিকেও রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান রাখেন। একই আহব্বন রাখেন মুখ্য সচেতক কল্যাণী রায়।
