আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল || ৮নং টাউন বড়দোয়ালী মন্ডলের ৩৪নং ওয়ার্ডের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মঙ্গলবার রাজধানীর জয়নগরস্থিত আম্বেদকর বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটর তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে বিজেপি মহিলাদের ভোট ৩ শতাংশ বেশী পেয়েছে৷ প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনা মহিলা স্ব শক্তিকরণ করার৷ সেই লক্ষ্যে মহিলারা সামিল হচ্ছেন বলে জানান তিনি৷
