ভার্চুয়েলে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল || মঙ্গলবার আগরতলা সচিবালয়ের কনফারেন্স হলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডির উপস্থিতিতে ভার্চুয়েল ভাবে বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি এদিন এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের তাৎপর্য তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিন বিভিন্ন সরকারি প্রকল্পের পর্যালোচনা সভা করছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী৷ মঙ্গলবার মহাকরণে পর্যালোচনা বৈঠকের পর নিশ্চিন্তপুর আগরতলা- আখাউড়া রেল লিঙ্ক প্রকল্প-র কাজ পর্যবেক্ষণ করতে যান কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি৷ সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের পর্যটন ও পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক মিনা রানী সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*