আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || জে আর বি টি’র পরীক্ষার পরেও বেকার যুবক যুবতীদের ভাগ্যে এখনো চাকুরী জোটেনি। নির্বাচনের আগে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হলেও নেওয়া হচ্ছে না মৌখিক পরীক্ষা। তাই বাধ্য হয়ে রবিবার আবারো আগরতলা সিটি সেন্টারের সামনে জে আর বি টি উত্তির্ণ বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখলেন অতি শীঘ্রই যাতে তাদের চাকরির ব্যবস্থা করা হয়।
