ভুল প্রশ্ন পত্রের সংশোধন করে স্টার প্রদান করার দাবিতে পুনরায় টিআরবিটি’র কন্ট্রোলারের কাছে ডেপুটেশন প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || ২০২২ সালের টেট পরীক্ষায় ভুল প্রশ্ন পত্রের সংশোধন করে স্টার প্রদান করার দাবিতে পরীক্ষার্থীরা পুনরায় সোমবার শিক্ষা ভবনে টি আর বি টি’র কন্ট্রোলারের কাছে ডেপুটেশন প্রদান করে। টেট পরীক্ষার্থীদের অভিযোগ, কন্ট্রোলার পরীক্ষার্থীদের দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ, পরীক্ষার্থীদের কন্ট্রোলারের কক্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপরই টি আর বি টি অফিসের মূল ফটকে বসে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
তারা জানান, টেট-১ তে ২২টি ভুল প্রশ্নের মধ্যে মাত্র ১টি এবং টেট টু’তে ৩১টি প্রশ্নের (কলা বিভাগ) মধ্যে শুধু ৪টি স্টার মার্ক দেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞান বিভাগে ১৩টি প্রশ্নের মধ্যে ৬টি’তে স্টার দেওয়া হয়েছে। উভয় বিভাগে ভাষাগত অসুবিধা হয়েছে। তাই ভুল প্রশ্নগুলিকে দ্বিতীয়বার যাঁচাই করে ভুল প্রশ্নগুলির মধ্যে স্টার মার্ক প্রদান করে ফলাফল প্রকাশ করার জন্য দাবি জানান টেট পরীক্ষার্থীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*