আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || রাজ্যজুড়ে অতিরিক্ত তাপপ্রবাহের কারনে রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। এই বিষয়টি মাথায় রেখে ১৮ই এপ্রিল (মঙ্গলবার) থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারী এবং সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও এই সময়ে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। নিজের সামাজিক মাধ্যমে এই পোস্ট করে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিকে, এদিন তীব্র দাবদহে কর্তব্যরত পুলিশ কর্মীদের মধ্যে গ্লুকোজের শরবত বিলি করেছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এই সময় তাঁর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
