আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন অপরেশ কুমার সিং। সোমবার রাজভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য। এদিন সকাল ১১টা নাগাদ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অভিনন্দন জানান।
উল্লেখ্য, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু তার এই নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।
