আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যার উপর মোট ১৬ দফা দাবি ভিত্তিতে সোমবার মহাকরণে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা।
