বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ এপ্রিল || সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা না পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের তালাবন্দী করলো এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পূর্বচড়কবাই পঞ্চায়েতের অধিনে নাথ পাড়ার বসবাসকারী লোকজনেরা দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎতের সমস্যায় ভূগছিলো। দপ্তরকে জানিয়েও কাজেও কাজ কিছুই হয়নি। সোমবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পূ্র্বচড়কবাই এলাকায় বিদ্যুতের বিল নিতে আসলে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তাদেরকে তালাবন্দী করে রাখে। এলাকাবাসীর অভিযোগ নাথ পাড়ায় সবসময় বিদ্যুৎতের সমস্যা লেগেই রয়েছে। এরইমধ্যে বিগত অনেকদিন যাবৎ বিদ্যুৎ লো ভোল্টেজ হয়ে রয়েছে। যার ফলে তীব্র গরমে অস্বস্তিতে দিনকাটাতে হচ্ছে এলাকাবাসীদের। অপরদিকে বিদ্যুতের জন্য সঠিকভাবে পানিয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের জন্য নানান সমস্যার সন্মুখিন হয়ে এদিন দপ্তরের কর্মীদের তালাবন্ধী করলো এলাকাবাসী। এলাকাবাসীরা জানান, এই এলাকার বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার বাবু জীবন দেবনাথকে সবসময় জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তিনি ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত এই এলাকায় যাননি বলে অভিযোগ। এলাকাবাসীরা দপ্তরের এইধরনের পরিষেবায় খুবই ক্ষুব্ধ। সকলের দাবী দ্রুততার সহিত এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হোক।
