সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল || খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের চোখে পরে এক শিশুর মৃত দেহ । ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ী এলাকায়। জানা গেছে, মঙ্গলবার খোয়াই নদী থেকে উদ্ধারকৃত শিশুর মৃতদেহটির বয়স অনুমান করা হচ্ছে দুই থেকে আড়াই মাসের শিশু পুত্রের। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে এলাকার মানুষজন খবর দেয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। তেলিয়ামুড়া থানার পুলিশ খোয়াই নদী থেকে শিশুর মৃতদেহেটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মার্গে নিয়ে আসে। এখনো পর্যন্ত শিশুর দেহটির কোনো পরিজানের সন্ধান পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। এ ঘটনার সংবাদে গোটা এলাকাতে চাঞ্চল্য দেখা দিয়েছে।
