জাতীয় ডেস্ক ।। হাল ছাড়েননি মা, নবজাতককে পাশে শুইয়ে রেখে পরীক্ষা দিচ্ছেন তিনি। পরীক্ষার আগের দিন রাতেই সন্তান প্রসব করেন পিঙ্কি ঘোষ৷ একদিনের নবজাতককে নিয়েই শুক্রবার উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দেন তিনি৷
মুর্শিদাবাদ জেলার কান্দি বহরা আচার্য্য কন্যা বিদ্যাপীঠের কলা বিভাগের ছাত্রী পিঙ্কি৷ কতার পরীক্ষার সিট পড়েছিল কান্দি মণিন্দ্রচন্দ্র বালিকা বিদ্যালয়ে৷
বুধবার মাহাদিয়া গ্রামের বাসিন্দা পিঙ্কি প্রসবযন্ত্রণা হওয়ায় হাসপাতালে ভর্তি হন। সেদিন রাতেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি৷ পিঙ্কির স্বামী মনোতোষ ঘোষ সেনাবাহিনীতে কর্মরত৷
এ অবস্থা নিয়েই তার স্ত্রী যে পরীক্ষা দিয়েছেন তাতে খুশি মনোতোষবাবুসহ গোটা পরিবার৷
