প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযান” কর্মসূচীর সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || পরিবেশ দূষণ রোধে একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার সংকল্প নিয়ে শনিবার আগরতলা টাউন হলে একমাস ব্যাপী “প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযান” কর্মসূচীর শুভ‌ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে প্রয়োজন আরও বেশি জনসচেতনতা। এই‌ দিশায় সকলকে একসাথে কাজ করতে হবে বলে এদিন জানান মূখ্যমন্ত্রী। এদিন প্রধানমাংস প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার উদ্যোগকে সফল রূপ দিতে কাজ করে চলেছেন ত্রিপুরা গ্রামীন ও শহুরী জীবিকা মিশনের অন্তর্গত বিভিন্ন স্ব-সহায়ক দলের সদস্যরা। একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প পণ্য তৈরি করছেন তাঁরা। শনিবার আগরতলা টাউন হলে‌ বিভিন্ন স্ব-সহায়ক দলের তৈরি এই ধরনের পরিবেশ-বান্ধব প্রোডাক্ট নিয়ে আয়োজিত একটি প্রর্দশনী ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*