গোপল সিং, খোয়াই, ০৪ জুলাই || খোয়াই জেলা পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডির গঠন করা ‘স্পেশাল পুলিশ টিম’-এর তৎপরতায় আজ খোয়াইতে ধৃত দুই বাংলাদেশী নাগরিক। ধৃতদের কোনো বৈধ নথিপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। গোটা খোয়াই জেলাতেই জেলা পুলিশ সুপারের এই বিশেষ টিম স্বক্রীয় রয়েছে। আরও বেশী তৎপর রয়েছে। যেকোনো পরিস্থিতির তৎক্ষণাৎ খবর জেলা পুলিশ সুপারের কাছে পৌছে যাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রের খবর।
‘স্পেশাল পুলিশ টিম’-এর তৎপরতার ফলেই আজ দুই বাংলাদেশী নাগরিককে কোনো বৈধ নথিপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। ধৃত এই দুই বাংলাদেশির নাম শেখ সমির এবং মেহেদী হাসান ওরফে কবীর খান। ধৃত দুই বাংলাদেশি নাগরিকের হলো শেখ সমির (৩২) ওরফে মোহাম্মদ হামিম এবং সে বাংলাদেশের ফিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার অন্তর্গত কৌরিখারা পোস্ট অফিসের বালিহারী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম শেখ জাফর ওরফে মোহাম্মদ সেলিম। অপরদিকে ধৃত দ্বিতীয় বাংলাদেশী নাগরিক হলো মেহেদী হাসান (৩১) ওরফে কবীর খান, সে বাংলাদেশের বাগেরহাট জেলার কোতুয়ালী থানার অন্তর্গত হরিণখানা পোস্ট অফিসের হরিণখানা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম সাহিনুদ্দিন ওরফে জাকির খান।
সাম্প্রতিক সময়ে ত্রিপুরা জুড়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ধৃত এই দুই বাংলাদেশি যুবকের মূল উদ্দেশ্য কী ছিল—তাঁরা কি স্রেফ কাজের খোঁজে ভারতে প্রবেশ করেছেন, নাকি বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার কোনো ছক ছিল, কিংবা এর পেছনে কোনো মানব পাচারকারী চক্র জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আগামীকালই তাঁদের খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। সীমান্তে নজরদারি আরও আঁটোসাঁটো করার দাবি তুলেছেন স্থানীয় সীমান্তবাসী।
