বিরোধী শিবিরে ভাঙ্গন ধরালো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুলাই || জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পরিবর্তনের পর জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতি অজয় রিয়াং। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের এই দুই মুক্তির কান্ডারীর উদ্দ্যোগে প্রতিনিয়ত বিরোধী শিবিরে ভাঙ্গন হচ্ছে। মন্ত্রী ও মন্ডল সভাপতির আদর্শে অনুপ্রানিত হয়ে উনাদের উন্নয়নমূলক কর্মসূচি দেখে প্রতিদিন লোকজন দলে দলে বিজেপি’তে যোগদান করছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজেপি ও আইপিএফটি’র কর্মী সমর্থকরা। এরইমধ্যে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিরোধী শূন্য করার লক্ষ্যে মন্ত্রীর উপস্থিতিতে কলসী পাতিছড়া এলাকায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভার পূর্বে সকলে এক আলোচনাসভায় মিলিত হন। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসন্মুখে তুলে ধরেন। আলোচনাসভা শেষে অনুষ্ঠিত হয় যোগদান সভা। এই যোগদান সভায় সি পি আই এম ও তিপ্রা মথা দল ত্যাগ করে ৩৭ পরিবারের ১১২ জন ভোটার বিজেপি ও আই পি এফ টি জোট সরকারকে সমর্থন করে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করেনেন জোলাইবাড়ী বাসীর জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এই যোগদান সভায় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাডড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ব্লকের বি এস সি’র চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*