আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || প্রচুর পরিমাণে নেশা সামগ্রী এসস্কপ উদ্ধার। সঙ্গে TR01D 2872 নম্বরের একটি ম্যাক্স গাড়ি আটক করে আমতলী থানা। ঘটনা রবিবার রাতে বিশালগড় উত্তম বক্ত চৌমুহনী এলাকায়। জানা যায়, একটি ম্যাক্স গাড়ি দিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী এসস্কপ যাচ্ছে। এই খবর পেয়ে আমতলী থানা এবং শ্রীনগর থানার পুলিশ মলয়নগর নাকা পয়েন্টে বসে। পুলিশ দেখে ম্যাক্স গাড়িটি দ্রুত পালাতে থাকে। পুলিশও পিছু ধাওয়া করতে থাকে। উত্তম ভক্ত চৌমুহনী আসা মাত্র নিয়ন্ত্রণ হাড়িয়ে গাড়িটি উল্টে যায়। পরবর্তী সময়ে পুলিশ গাড়ি তল্লাশি করে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করে, সঙ্গে গাড়িটিকে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ড্রাইভার পলাতক। পুলিশ এ ব্যাপারে একটি এন ডি পি এস আইনে মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করছে। আটক হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য ৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন আমতলী থানার এসডিপিও আশিষ দাশগুপ্ত।
