আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || লোকনাথ সেবাশ্রম সংস্থার উদ্যোগে একাদশ শ্রেণীতে পাঠরত দরিদ্র উৎসাহী ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ২০নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, লোকনাথ সেবাশ্রম সংস্থার সভাপতি সঞ্জয় পাল সহ অন্যান্যরা।
