বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ আগস্ট || নিম্নমানের কাজের অভিযোগে পশ্চিম বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নব নির্মিত স্কুল বিল্ডিং এর কাজ বন্ধ করে দিল স্থানীয় এলাকাবাসী। ঘটনা শান্তিরবাজার মহকুমার কাঞ্চন নগর এলাকায়। জানা যায়, বিগত এক বছর আগে ততকালিন শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে প্রায় ৪ কোটি টাকা ব্যয় করে বিল্ডিং এর শিল্যানাস হয়। কাজের দ্বায়িত্ব দেওয়া হয় গ্রাম উন্নয়ন দপ্তরকে। কাজের বরাত পাওয়া ঠিকাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রথম থেকে নিম্ন মানের কাজ শুরু করে স্থানীয়রা অনেকবার বাধা দিলেও কোন এক অদৃশ্য কারনে কাজ বন্ধ করতে পারে নি। দপ্তরের লোকেও অনেক বার বলার পরও কোন কাজ হয় নি। স্থানীয়দের অভিযোগ দপ্তরের লোককে অনেক আগেই ঠিকাদার কব্জা করে ফেলেছে। শুক্রবার রাত প্রায় ৯টা পর্যন্ত অন্ধকারে ঢালাইয়ের কাজ চলে। নির্মিয়মান স্থানে দপ্তরের কোন লোককে দেখা পাওয়া সম্বব নয়। অবশেষে শনিবার স্থানীয় লোক বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের অভিযোগ নির্মান কাজে ব্যবরিত সামগ্রী নিম্ন মানের, তাই তারা রাতের আধারে দপ্তরকে মেনেজ করে কাজ চালাচ্ছে। এখন দেখার বিষয় এই বিষয়ে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।
