আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || কিছুদিন বাদেই গণেশ পূজো। এই গণেশ চতুর্থীতে গণেশ পূজোকে সামনে রেখে মূর্তিপাড়ায় চলছে চরম ব্যস্ততা। রাজ্যের বিভিন্ন জায়গায় মৃত শিল্পীরা দিবারাত্রি কাজ করে চলেছে। আগে মহারাষ্ট্রো গনেশ পূজা ধুমধাম করে উদযাপিত হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে আজ থেকে ৪-৫ বছর আগে ত্রিপুরাতেও গণেশ পূজোর প্রচলন শুরু হয়ে গেছে।
সোমবার মৃৎ পাড়ায় আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে এক মৃৎ শিল্পী বলেন, দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে সব জিনিসের দাম বেড়ে গেছে। যেমন বাঁশ, কাঠ, সুতলি, মূর্তির সরঞ্জাম যাবতীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে অনেকেই পুজো করতে চাইছেন না। দিনের পর দিন মৃৎশিল্পীর সংখ্যাও বেড়ে চলেছে। আগের মতন সেরকম অর্ডার পাওয়া যায় না। এমনই কিছু কথা জানালেন এক মৃৎশিল্পী। তিনি জানান, বহিঃরাজ্য থেকে শিল্পীরা এসে একটা সিজেনে কাজ করে চলে যায়। এতে লোকাল শিল্পীদের কষ্ট হয়ে দাঁড়ায়। শাস সরঞ্জামে জিএসটি লাগানো হয়েছে, যদি জিএসটি না থাকতো তাহলে জিনিসের দাম কম থাকতো এমনটাই জানালেন এক মৃৎশিল্পী। আগামী ১৯শে সেপ্টেম্বর গণেশ চতুর্থী তিথিতে গণেশের আরাধনায় মেতে উঠবেন রাজ্য সহ বিভিন্ন জায়গার মানুষ।
