আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক র্যালীর আয়োজন করা হয়। এদিনের র্যালীতে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে মন্ত্রী টিংকু রায়, ক্রীড়া দপ্তরে অধিকর্তা সত্য ব্রত নাথ, জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যানরা। এদিন র্যালীটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রম করে উমাকান্ত সুইমিং পুলে এসে শেষ হয়।
