আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || আগামী ১৭ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারাদিনব্যাপী কুমারঘাট ব্রিজ সংলগ্ন পি ডব্লিউ ডি মাঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিষয় নিয়ে মঙ্গলবার বিধায়ক আবাসে এক সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস।
