আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের (NFIW) ডাকে দেশব্যাপী ৫ দফা দাবিতে দাবি দিবস পালন করা হয়। এরই অঙ্গ হিসেবে সোমবার আগারতলা সহ রাজ্যের বোভিন্ন জায়গায় ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের (NFIW) কর্মীরা প্রতীকী ভাবে এই দাবি দিবস পালন করে। রাজ্য কেন্দ্রে কর্মসূচির নেতৃত্ব দেন NFIW রাজ্য সভানেত্রী তুলসী দাস কপালি।
এই ৫ দফা দাবি গুলি হল
১. দ্রুত মহিলা সংরক্ষণ বিল লাগু করতে হবে।
২. মহিলা সংরক্ষণ বিল কে সেন্সাস এবং ডিলিমিটেশন কাজের বাইরে রাখতে হবে।
৩. রাজ্য সভা এবং বিধান পরিষদে মহিলা সংরক্ষণ আইন লাগু করতে হবে।
৪. ট্রান্সজেন্ডের মহিলাদের জন্য সংরক্ষণ চালু করতে হবে।
৫. ওবিসি মহিলাদের জন্য সংরক্ষণ চালু করতে হবে।
