শারদোৎসবকে সামনে রেখে আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || ৮- টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্যোগে বিভিন্ন জায়গায় দূর্গা পূজো উপলক্ষে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। রবিবার রাজধানীর আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩৩নং ওয়ার্ডের দু:স্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিন বাঁশ বাজারস্থিত এন বি আর সি ক্লাবে আয়োজিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী সঞ্জয় সাহা, অসীম ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন ৩৯নং ওয়ার্ডের পক্ষ থেকেও বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, সমাজসেবক সঞ্জয় সাহা, অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।
আসন্ন শারদোৎসবকে সামনে রেখে এদিন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৪০নং ওয়ার্ডের পক্ষ থেকে এই এলাকার আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। নব অঙ্গীকার সামাজিক সংস্থার পূজা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*