আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || সবার সাথে পূজোর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য অন্যান্য বছরের ন্যায় এবারও আসন্ন শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে নিজের ব্যক্তিগত তরফ থেকে যৎসামান্য ক্ষুদ্র প্রয়াস হিসেবে মহিলাদের মধ্যে শাড়ী বিতরণ করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুথ নং ৫০ ও ৫১ এর পূর্ব বড়জলায় ২২৪টি, বুথ নং ৪৯ ও ৫২ এর টাইগার ক্লাব পরিসরে ২৮২টি এবং বুথ নং ৫৭ ও ৫৮ এর জয়নগর পঞ্চায়েতে মহিলাদের মধ্যে ২৮২টি শাড়ী শারদীয়া দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা স্বরূপ বিতরণ করেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
