খাদ্য দপ্তরে জে আর বি টি পরিচালিত ৩৭ জন প্রত্যাশীদের হাতে নিয়োগ পত্র তুলে দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর || রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির ফলে জে আর বি টি পরিচালিত গ্রুপ-‘সি’ পরীক্ষায় যোগ্য প্রত্যাশীদের হাতে রাজ্য সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরে চাকুরিতে যোগদানের জন্য ৩৭ জন প্রত্যাশীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। সোমবার মহাকরণের ২নং কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৭ জন লোয়ার ডিভিশন ক্লার্কের হাতে নতুন অফার লেটার তুলে দিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সচিব ও অধিকর্তা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*