গোপাল সিং, খোয়াই, ০৮ অক্টোবর || সদ্য প্রকাশিত পৌরসভার ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম কাটা, ভোটার তালিকায় অসঙ্গতি দূর করা সহ পৌর এলাকার নানাবিধ সমস্যা নিয়ে সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার খোয়াই মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে নেতৃবৃন্দ বিষয়গুলি সম্পর্কে মহকুমা শাসককে অবগত করলে উনি নেতৃবৃন্দদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) খোয়াই জেলা কমিটির সদস্য মনোজ দাস, মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য কানন দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
