আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর || আগামী ৩০শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬টায় রবীন্দ্র শতবার্ষিকি ভবনে আগরতলা পুর নিগমের উদ্যোগে শারদ সম্মাননা-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য্য। বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়র বলেন, এই অনুষ্ঠানে মোট ২১টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। মোট ৫টি ক্লাবকে সেরার সেরা পুরস্কার প্রদান করা হবে। তার মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কৃত করা হবে। মেয়র দীপক মজুমদার জানান, এই সংস্থাগুলির নাম হলঃ
(১) ভারত রত্ন সংঘ, ঊষা বাজার, (২) রামঠাকুর সংঘ, আগরতলা, (৩) ঐকতান যুব সংস্থা, শান্তিপাড়া, (৪) আজাদহিন্দ সংঘ, ধলেশ্বর ও (৫) মহিলা পরিচালিত সংস্থা, মা ত্রিনয়নী সামাজিক সংস্থা, এ.ডি. নগর।
মেয়র বলেন, এই ৫টি সেরার সেরা ক্লাবকে ৫০,০০০ টাকা অর্থরাশি কবে নগদ পুরস্কার প্রদান করা হবে। এছাড়া আগরতলা পুর নিগমের ৪টি জোনের প্রত্যেকটিতে ৪টি ক্যাটাগরিতে মোট ১৬টি ক্লাবকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হবে। এই ক্যাটাগরিগুলি হলঃ শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ প্যান্ডেল, শ্রেষ্ঠ আলোকসজ্জা ও শ্রেষ্ঠ থিম।
সেন্ট্রাল জোনে পুরস্কৃত করা হবে, শ্রেষ্ঠ প্রতিমার জন্য অরুন উদয় সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য রামঠাকুর সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ঐকতান যুব সংস্থাকে, শ্রেষ্ঠ থিমের জন্য ছাত্রবন্ধু ক্লাবকে।
তিনি জানান, অনুরূপভাবে ইস্ট জোনে পুরস্কৃত করা হবেঃ শ্রেষ্ঠ প্রতিমার জন্য অগ্রদূত ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য শিবনগর মডার্ন ক্লাবকে ও আমরা তরুন সংঘ দল ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ফ্লাওয়ার্স ক্লাবকে ও শ্রেষ্ঠ থিমের জন্য এম.বি.বি ক্লাবকে।
একইভাবে সাউথ জোনে পুরস্কৃত করা হবেঃ শ্রেষ্ঠ প্রতিমার জন্য কৌরব ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বি.পি.সি ওয়েস্ট ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কালিমাতা সংঘ ক্লাবকে ও শ্রেষ্ঠ থিমের জন্য আপনজন ক্লাবকে।
মেয়র জানান, নর্থ জোনে পুরস্কৃত করা হবেঃ শ্রেষ্ঠ প্রতিমার জন্য ভারত রত্ন সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বর্নালী সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে ও শ্রেষ্ঠ থিমের জন্য নিউস্টার ক্লাবকে।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে, যারা তাদের স্ব-স্ব ভূমিকা পালন করবেন। প্রত্যেকটি পুরষ্কার প্রদানের সময় মঞ্চে ঢাক ও ওলুধ্বনির ধ্বনিত হবে বলে জানান মেয়র। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ২ বছর পূর্তি উপলক্ষে এল ই ডি স্ক্রিনে উন্নয়নমূলক কাজকর্মের তথ্যচিত্র প্রদর্শিত হবে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।
এদিন এই সাংবাদিক সম্মেলনে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ।
