আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপি কমিটিতে রদবদল করা হয়েছে। পাশাপাশি বিজেপি’র সবকটি মোর্চার নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য নতুন কমিটির তালিকা প্রকাশ করেছেন।
ত্রিপুরা প্রদেশ সহ-সভাপতি পদে ডাঃ অশোক সিনহা, বিমল চাকমা, সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য্য, পাপিয়া দত্ত এবং পাতাল কন্যা জামাতিয়া এই ৬ জন স্থান পেয়েছেন।
এই তালিকায় প্রদেশ সহ-সভাপতি পদ থেকে বাদ পড়েছেন রেবতী মোহন দাস। তার বদলে সুবল ভৌমিক সহ-সভাপতি পদে নতুন দায়িত্ব পেয়েছেন।
ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন বিধায়ক ভগবান দাস, অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা।
ত্রিপুরা প্রদেশ সম্পাদক পদে তাপস মজুমদার, ডেভিড দেববর্মা, রতন ঘোষ, মৌসুমী দাস, ভূমিকা নন্দন রিয়াং এবং অজন্তা ভট্টাচার্য্য স্থান পেয়েছেন।
ত্রিপুরা প্রদেশ কোষাধক্ষ্য পদে স্থান পেয়েছেন নাগাধিরাজ দত্ত এবং মৃনাল কান্তি নাথ।
অফিস সম্পাদক পদে স্থান পেয়েছেন মিহির সরকার।
এদিন বিজেপি’র সবকটি মোর্চার নতুন সভাপতির তালিকায় মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পদে দায়িত্ব পেয়েছেন মিমি মজুমদার, যুব মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, এসসি মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন অরবিন্দ দাস, জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন পরিমল দেববর্মা, ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী হয়েছেন মলিনা দেবনাথ, কিষান মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন প্রদীপ বরণ রায় এবং সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন বিল্লাল মিয়া।
