বাইক দূর্ঘটনায় নিহত দুই যুবক

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ জানুয়ারি || বাইখোড়া ঠাকুরছড়া এলাকায় বাইক দুর্ঘটনায় নিহত দুই যুবক। জানা যায়, ৩১শে ডিসেম্বর, ২০২৩ রাত্রি আনুমানিক ৯টায় বাইখোড়া থানায় খবর যায় ঠাকুরছড়া এলাকায় একটি বাইক দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বাইখোড়া থানা ও জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষনা করেন। দুর্ঘটনায় নিহত দুই যুবক সাব্রুম মহকুমার অন্তর্গত মনু থানার অধীনে থাকা কালাডেপা এলাকার বাসিন্দা। দুই যুবকের নাম রমেশ ত্রিপুরা (১৮) ও বিমল ত্রিপুরা (৩০)।
সোমবার জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে দুর্ঘটনা সম্পর্কে জানালেন বাইখোড়া থানার পুলিশ। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটে সেই বিষয়ে এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*