আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জানুয়ারি || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে ভারত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং ত্রিপুরা সরকারের প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচিকে কেন্দ্র করে দারুণ সারা পরিলক্ষিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
সোমবার বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ এর অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের উত্তর জোনালের উদ্যোগে রাজধানীর দেশবন্ধু ক্লাবের মাঠ প্রাঙ্গণে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এদিন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এই শিবির আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন শিবিরে তিনি বিভিন্ন সুবিধাভোগীদের হাতে সার্টিফিকেট সহ কৃষি সামগ্রী তুলে দেন।
