শহরে সি আই টি ইউ’র প্রতিবাদ মিছিল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || পরিবহন ক্ষেত্রে ‘হিট এন্ড রান’ আইনের প্রতিবাদে পথে নামলো স্যিটু। কেন্দ্রীয় সরকারের পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে সর্বনাশা নতুন আইন প্রনয়নের অভিযোগ এনে বুধবার আগরতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে সি আই টি ইউ। এদিন রাজধানীর অফিসলেনস্থিত সি আই টি ইউ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আগরতলা শহর পরিক্রমা করে ওরিয়ান চৌমূহনী এলাকায় এসে শেষ হয়। এরপর সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কেন্দ্রীয় সরকারের পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের জন্য নতুন আইন প্রনয়নের জন্য তীব্র সমালোচনা করেন সি আই টি ইউ নেতা মানিক দে সহ উপস্থিত অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*