আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || ১৮-সূর্যমনিনগর মন্ডলের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬১’তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য বাইক র্যালীর আয়োজন করা হয়। শুক্রবার এই বাইক র্যালীর শুভ আরম্ভ হয় আমতলী বাইপাস সংলগ্ন মন্ডল অফিস থেকে। বাইক র্যালীটি বিভিন্ন পথ পরিক্রমা করে চৌমুহনী বাজার এসে শেষ হয়। এদিনের এই বাইক র্যালীতে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধানসভার উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল, ১৮-সূর্যমনিনগর মন্ডল সভাপতি মান্তু দেবনাথ সহ অন্যান্যরা।
