আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || শুক্রবার তেলিয়ামুড়ায় লিগ্যাল মেট্রলজি শাখার নবনির্মিত কার্যালয়ের নতুন দালান বাড়ির শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য, জন সংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পরিমাপ ব্যবসা-বাণিজ্য ও ভোক্তা পর্যায়ে পরিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি বলেন, যেকোনো পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন ও কৌশলী হওয়া খুবই প্রয়োজন। খাদ্যপণ্যে ভেজাল মেশালে এবং ওজন ও মাপে কম দিলে একজন ভোক্তাকে অবশ্যই এর প্রতিবাদ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায় প্রমুখ।
