স্বামী বিবেকানণদের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক কার্যক্রম

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় যুব দিবস পালন করা হয়। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, খেলোয়াড়, এনএসএস স্বেচ্ছাসেবক প্রমুখ।
এই কার্য্যক্রমে যুবক, খেলোয়াড়, নাট্যশিল্পী, উদ্যোগপতি সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বেশ কয়েকজনকে সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*