আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ ||সোমবার সকালে রাজধানীর অরুন্ধতীনগরে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সেখানে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের যুগ্ম অধিকর্তা ডঃ উত্তম সাহা রাজ্যপালকে স্বাগত জানান। এদিন রাজ্যপাল পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন। বৈঠকে যুগ্ম অধিকর্তা রিসার্চ স্টেশনের কর্মসূচি সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিতভাবে অবহিত করেন। জানা যায়, এদিন রাজ্যপালের অনেক প্রশ্নেরই উত্তর দিতে পারিনি আধিকারিকরা। এদিন কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সেখানেও অনেক অনিয়মের কথা উঠে আসে বলে জানা যায়।
