৭-রামনগরে উপ-নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচারে সিপিআই(এম)-কংগ্রেস জোট প্রার্থী রতন দাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ || ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়ানের পর এই কেন্দ্রটি বিধায়ক শূণ্য হয়ে পরে। এই ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯শে এপ্রিল। লোকসভা নির্বাচনের সাথেই। ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস ইতিমধ্যেই বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু করে দিয়েছেন।
আসন্ন লোকসভা নির্বাচনের সাথেই ত্রিপুরার একটি বিধানসভা আসন ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন ঘোষণা হয়েছে। তাকে কেন্দ্র করে সিপিআই(এম)-কংগ্রেসের প্রার্থী রতন দাস বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন। এইদিন পিয়ারী বাবুর বাগান এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালিয়েছেন রতনবাবু।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*