আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || দুর্ঘটনার কবলে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনা সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশন এলাকায়।
জানা যায়, মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে পশ্চিম্বঙ্গের শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
জানা যায়, আবহাওয়া খারাপের জন্য উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। ইতিমধ্যেই পৌছে গেছে উদ্ধারকারি দল। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা।
