রক্তদান মহৎ দান, রক্তদানে এগিয়ে আসুন, অন্যকে জীবনদান করুনঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || রক্তদানের মধ্য দিয়ে অপরকে বাঁচানো যায়। রক্তদান মহৎ দান। রক্তদানে এগিয়ে আসুন, অন্যকে জীবনদান করুন। রবিবার ভারতীয় জনতা পার্টি ৮নং টাউন বড়দোয়ালী মন্ডলের ৩৩নং ওয়ার্ড আয়োজিত রাজধানীর আপনজন ক্লাবে এক স্বেচ্ছায় মেগা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, নির্বাচনের সময়ে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের স্বল্পতা দেখা গিয়েছিল। রক্তের স্বল্পতার কমাতে সরকারি ও বেসরকারিভাবে রক্তদান কর্মসূচি পালন করে চলছে। পাশাপাশি তিনি আরো বলেন প্রত্যেক মাসে ৪২ ইউনিট রক্তের প্রয়োজন, আর সেটা সম্ভব স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়েই। রক্তদানের কর্মসূচিতে সকল অংশের জনগনকে এগিয়ে আসার আহবান জানান মুখ্যমন্ত্রী।
এই দিনের এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যানরা।
অন্যদিকে এদিন রক্তদানের এই মহান ব্রতকে সামনে রেখে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস্ এসোসিয়েশনের উদ্যোগেও এদিন আয়োজিত হ মেগা রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এধরণের সামাজিক উদ্যোগে এগিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*