আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || মঙ্গলবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগে সোমবার আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে শেষবারের মতো মেয়রের দায়িত্ব পালন করতে বেরিয়েছেন মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার রাজধানীর জিবি বাজার এলাকার নির্মিয়মান কাজ পরিদর্শনে যান মেয়র।
জিবি বাজার এলাকার রাস্তা প্রশস্ত করার জন্য ইতিমধ্যেই রাস্তার উপরে আসা দোকানগুলি ভেঙ্গে ফেলা হয়েছে এবং কাজও শুরু হয়েছে। এখন ড্রেন তৈরি করার জন্য আরও কয়টি দোকান ভাঙ্গার প্রয়োজন। সে ব্যাপারে বিস্তারিত সড়জমিনে পরিদর্শন করেন তিনি। দোকানীদের সঙ্গে কথা বলে সহমতের ভিত্তিতে দোকানগুলি ভেঙ্গে ড্রেন করা হবে পরবর্তীতে তাদের পুনর্বাসন দেওয়া হবে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়। পরিদর্শনকালে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা।
