সুব্রত দাস, গন্ডাছড়া, ২৮ জুন || তিপ্রা ল্যান্ডের দাবিতে আগামী ২৩শে আগস্ট আই পি এফ টি দলের দিল্লী অভিযানকে সামনে রেখে শুক্রবার দুপুরে আই পি এফ টি গন্ডাছড়া ডিভিশনাল কমিটির উদ্যোগে আই পি এফ টি গন্ডাছড়া ডিভিশনাল কমিটির দলীয় পার্টি অফিসে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আই পি এফ টি ত্রিপুরা রাজ্য কমিটির সহ-সভাপতি প্রদীপ দেববর্মা, আই পি এফ টি ত্রিপুরা রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা, আই পি এফ টি গন্ডাছড়া ডিভিশনাল কমিটির সভাপতি প্রেম সাধন ত্রিপুরা, আই পি এফ টি গন্ডাছড়া ডিভিশনাল কমিটির সম্পাদকের চরণ বাশি ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বগণ।
বৈঠকের পাশাপাশি এদিন একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভাতে গন্ডাছড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্প থেকে যতনজয় রিয়াং এর নেতৃত্বে পাঁচ পরিবারের ১৬ জন ভোটার সি পি আই (এম) দল ত্যাগ করে আই পি এফ টি দলে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা।
