আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন || ফের রেল পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি নাগরিক। জানা যায়, বৃহস্পতিবার আগরতলা রেল পুলিসের হাতে ২ জন বাংলাদেশি মহিলা আটক হয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে অভিযোগ। জানা যায়, তাদের মধ্যে একজন বেঙ্গালুরু এবং একজন কর্ণাটক যেতে চেয়েছিল ট্রেনে করে। পুলিশ জানায়, তাদের নাম ফিরোজা খাতুন (২২) এবং অনামিকা আক্তার (২০)।
এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। জানা যায়, শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
