আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || আগামী ৭ই ও ১৫ ই জুলাই অনুষ্ঠিতব্য পবিত্র রথযাত্রা ও উল্টোরথ যাত্রাকে কেন্দ্র করে কোনো প্রকারের অনভিপ্রেত ঘটনা এড়ানোর লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন।
এই মর্মে বুধবার এক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যের সব জেলার জেলাশাসক ও উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
বৈঠকে তিনি রাজ্যের সবকটি জেলার জেলাশাসক ও উচ্চপদস্থ আধিকারিকদের রথযাত্রা ও উল্টোরথ যাত্রাতে কোনো প্রকারের অনভিপ্রেত ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন।
মহাপ্রভুর এই পবিত্র উৎসবকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সকল উদ্যোক্তা ও জনসাধারণের প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন।
